ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিকদের ধর্মঘট

  • আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টা থেকে সিলেটের সড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

গত ৫ সেপ্টেম্বর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি দেয়া হয়েছে এবং স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সকল সেক্টরে পাঠানো হয়েছে। সেসব দাবি পূরণে কোনো উদ্যোগ না নেয়ায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার থেকে সিলেটের সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তাদের দাবিগুলো হলো- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করতে হবে। সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দিতে হবে, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয় করা গাড়ির রেজিস্ট্রেশন দিতে হবে। একইসাথে বেআইনী গাড়ি অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিকদের ধর্মঘট

আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২