নরসিংদীতে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে’র বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ ও সাংস্কৃতিকানুষ্ঠান সম্পন্ন
- আপডেট সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
- / 453
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জমকালো মনোমুগ্ধকর এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’র উদ্বোধক কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এন,কে,এম,হাইস্কুল এন্ড হোমস্’র প্রতিষ্ঠাতা নাসিমা মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিংবডির সদস্য নিজাম উদ্দিন ভূইয়া লিটন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষ জি,এম, মিজান উদ্দিন, এসবিএসি ব্যাংক ভেলানগর শাখার ম্যানেজার মাসুদ করিম।
৮ ফেব্রুয়ারী বুধবার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মাহমুদুল হাসান রুমি, কলেজ গর্ভনিংবডির শিক্ষক প্রতিনিধি এ,এফ,এম, মাহতাব উদ্দিন টিটু, এ,এ,ফ,এম, ছিদ্দিকুর রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’র আহবায়ক মুহাম্মদ আবদুল বাতেন অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন । জমকালো মনোমুগ্ধকর এক আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ ।একই দিন বিকেলে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠিত মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনসহ ভিন্নধর্মী নাটকে অভিনয় করেন।
























