ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

শহরে ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ, আতঙ্কে চাঁদপুরবাসী

  • আপডেট সময় : ০১:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চাঁদপুর সদর উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর বেপারী বাড়িতে হঠাৎ বিরল প্রজাতির বিষধর রাসেল ভাইপার সাপ দেখা গেছে। রোববার দুপুর থেকে সাপটি একটি স্থানে অবস্থান করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমকর্মী মোবারক হোসেন জানান, মেঘনা নদীর তীরের পাশে বেপারী বাড়িতে সবজি গাছে ঝুলে আছে বিষধর রাসেল ভাইপার। আর তার কয়েক গজ দূরেই ছোট ছোট বাচ্চা মুরগীর একটি খামার রয়েছে। এলাকাবাসী ধারণা করছে, মুরগি খাওয়ার জন্য এ রাসেল ভাইপার সাপ ওই স্থানে অবস্থান করছে।

সাপটি কাউকে ছোবল দেয় কিনা এবং কোনো ধরনের ক্ষতি করে কিনা এই নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।

চাঁদপুর জেলা বন কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর অনুরোধে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা চট্রগ্রাম থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, বিষধর এ সাপটি অনাহারে থেকে খাবারের সন্ধানে নদীর চর থেকে উঠে এসে বাড়ির লোকালয়ে অবস্থান নিয়েছে। রাসেল ভাইপার মানুষ দেখলে হঠাৎ মুখ থেকে মানুষকে লক্ষ্য করে বিষ ছুঁড়ে মারার অভ্যাস আছে। সেজন্য তিনি লোকজনকে সাপটি দেখার জন্য কাছে ভিড় না করার অনুরোধ করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহরে ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ, আতঙ্কে চাঁদপুরবাসী

আপডেট সময় : ০১:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২