ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর পোস্টারে অগ্নিসংযোগ : গ্রেফতার ১

  • আপডেট সময় : ০৭:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুরে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত বিলবোর্ড ও পোস্টারে অগ্নিসংযোগ করার অভিযোগে রাজু মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাদাঘাট গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সজিব ওয়াজেদ জয় এর ছবি সংবলিত পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় রাজুকে গ্রেফতার করা হয়েছে। তিনি উক্ত মামলার এজাহারনামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ধৃত রাজু।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সজিব ওয়াজেদ জয় এর ছবি সংবলিত একাধিক পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত বদ মিয়ার ছেলে ও একটি দৈনিক পত্রিকার তাহিরপুর প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদ (৩৮), একই গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে আলম শেখ (২০) ও বাদাঘাট গ্রামের শহিদ উল্লাহ ছেলে রাজু মিয়া (২১)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর পোস্টারে অগ্নিসংযোগ : গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭