ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অডিও ফাঁস, জামাইয়ের জন্য তদবির!

  • আপডেট সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক সরকারি কর্মকর্তার অডিও ক্লিপ ফাঁস হয়েছে। তিনটি অডিওর একটিতে মেয়ের জামাইয়ের জন্য সরকারি কাজ পেতে তদবির করার আলাপ রয়েছে।

স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী তার টুইটার অ্যাকাউন্টে দুই মিনিটের একটি অডিও ক্লিপ শেয়ার করেন। ওই অডিওতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কাজ পেতে তদবির করতে শোনা যায়। মরিয়ম নওয়াজ তাকে মেয়ে মেহেরুন্নেসার জামাই রাহিলকে ভারত থেকে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আমদানির সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছেন বলে ওই কর্মকর্তাকে জানান শাহবাজ শরিফ। জবাবে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন, যন্ত্রপাতি আনার বিষয়টি ইসিসি ও মন্ত্রিসভায় গেলে অনেক সমালোচনা হবে। এটা করা হলে রাজনৈতিকভাবেও অনেক সমস্যা সৃষ্টি হতে পারে।

ফাঁস হওয়া অডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আরও বলতে শোনা যায়, মরিয়ম নওয়াজের কাছে তার মেয়ের জামাই রাহিল খুবই প্রিয়। অপরপ্রান্তে থাকা ব্যক্তিকে (সরকারি কর্মকর্তা) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির বিষয়টি নিয়ে মরিয়মের সঙ্গে কৌশলে কথা বলার নির্দেশ দেন এবং তিনিও কথা বলবেন বলে জানান।
শাহবাজ শরিফের বড় ভাই নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন্নেসার ২০১৫ সালে শিল্পপতী চৌধুরী মুনিরের ছেলে রাহিলের সঙ্গে বিবাহ হয়। এই বিয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।

এদিকে ফাঁস হওয়া পৃথক আরও দুটি অডিওতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো প্রধান নিয়োগ এবং পিটিআই নেতাদের পদত্যাগ সংক্রান্ত আলোচনা হয়। ওই আলোচনায় পিএমএল-এন নেতাদের পিটিআই-এর পদত্যাগের বিষয়ে তাদের মতামত দিতে শোনা যায়।

অডিও ফাঁসের পর বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা দাবি করেছেন, প্রধানমন্ত্রী তার পরিবারের অবৈধ ব্যবসায়িক স্বার্থ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। জাতীয় স্বার্থের চেয়ে তাদের কাছে ব্যক্তি স্বার্থ বড় যা সম্পূর্ণরূপে অনৈতিক।

তবে অডিও ফাঁস নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কিংবা পিএমএল-এন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ কোনো মন্তব্য করেননি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অডিও ফাঁস, জামাইয়ের জন্য তদবির!

আপডেট সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২