সংবাদ শিরোনাম ::
সৈয়দপুরে বিমানের চাকায় ত্রুটি : যাত্রা বাতিল
- আপডেট সময় : ১১:১৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / 135
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকায় তবরুটি দেখা দেয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটি উড্ডয়নের সূচি ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার আরেকটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।
বিডিসংবাদ/এএইচএস


























