ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিমানের ইঞ্জিনে পাখি, ভোগান্তিতে সৌদিগামী যাত্রীরা

  • আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন তারা। অপেক্ষায় থাকা যাত্রীরা বলছেন, গতকাল গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ধরে তারা ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন।

বিমান কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে।

অপেক্ষারত যাত্রীরা বলছেন, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট। তাদের টিকিটেও ফ্লাইট ছাড়ার এই সময় উল্লেখ আছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল আজ শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট।

বিমানবন্দরে অপেক্ষায় থাকা যাত্রীরা বলছেন, বিমান কর্তৃপক্ষ সঠিকভাবে তাদের কিছুই জানাচ্ছে না। দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষায় থেকে শিশুরা কান্না করছে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। বিমানটি মেরামতের কাজ চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানের ইঞ্জিনে পাখি, ভোগান্তিতে সৌদিগামী যাত্রীরা

আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২