ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

হারিকেন ইয়ানে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে

  • আপডেট সময় : ০২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হারিকেন ইয়ান, যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি। শনিবার মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যাওয়ায়, রাষ্ট্রপতি জো বাইডেন সপ্তাহের শেষের দিকে ধ্বংসযজ্ঞের পরিমাণ দেখতে ফ্লোরিডা যাচ্ছেন।

উদ্ধারকারীরা এখনো ডুবে যাওয়া এলাকায় এবং রাজ্যের দক্ষিণ-পশ্চিম উপকূলে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

বুধবার ইয়ান যখন একটি শক্তিশালী ৪ মাত্রার হারিকেন হিসাবে তীরে আঘাত করে তখন বাড়ি, রেস্তোরাঁ এবং ব্যবসাকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লোরিডা মেডিক্যাল এগজামিনারস কমিশন শনিবার গভীর রাতে বলেছে, ঝড়ে মৃত্যুর সংখ্যা ৪৪ এ উন্নীত হয়েছে। তবে বিভিন্ন কাউন্টি থেকে মৃত্যুর খবর এখনও প্রকাশিত হচ্ছে- যা অনেক বেশি সংখ্যার ইঙ্গিত করে।

লি কাউন্টি একাই ৩৫টি মৃত্যুর খবর দিয়েছে।

উপকূলীয় রাজ্য নর্থ ক্যারোলাইনার গভর্নরের অফিস সেখানে ঝড়ে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বাইডেন ও তার স্ত্রী জিল বুধবার ফ্লোরিডা সফর করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়েরে টুইট করে জানিয়েছেন।

সম্পত্তি বিশ্লেষণে বিশেষজ্ঞ একটি সংস্থা কোরলজিকের একজন প্রতিনিধি টম লারসেন বলেন, ‘হারিকেন অ্যান্ড্রু ১৯৯২ সালের আঘাতের পর এটিই সবচেয়ে ব্যয়বহুল ফ্লোরিডা ঝড়।’

মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আরো গুরুতর আবহাওয়া সংক্রান্ত দুর্ঘটনা ঘটছে, বিজ্ঞানীরা বলছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হারিকেন ইয়ানে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে

আপডেট সময় : ০২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২