ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

ইলিশ শিকারের দায়ে বরিশালে ১২৮ জেলের কারাদণ্ড

  • আপডেট সময় : ০৮:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ১২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।

তিনি জানান, নিষিদ্ধ মৌসুমে কেউ ইলিশ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হচ্ছে না।

যদিও অভিযানের মধ্যেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। জনবল ও যানবাহন সঙ্কটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা ও পুলিশ প্রশাসন।

আর সঙ্কটের মধ্যেই মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ১৫৬টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ৫৯৯টি। এসব অভিযান থেকে ১ হাজার ১৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১৪৪টি মামলায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং ১২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলিশ শিকারের দায়ে বরিশালে ১২৮ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২