ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে ১৪ ঘণ্টায় ৫০ হাজার টাকা টোল আদায়

  • আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জ শহর ও বন্দরের সাথে যোগাযোগ স্থাপনকারী নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু সোমবার দিবাগত রাত থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। উদ্বোধনের পর থেকে গত ১৪ ঘণ্টায় এই সেতুতে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে প্রায় ৫০ হাজার টাকা টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর এ সেতুতে বড় যানবাহন কম চলতে দেখা গেছে। তবে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে আজ মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত গত ১৪ ঘণ্টায় সেতু দিয়ে ১ হাজার ২৭০টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে ২৮০টি রিকশা-ভ্যান, ৪৩০টি মোটরসাইকেল, ৪৬৯টি থ্রি হুইলার, ৬২টি সেডান কার, ২৯টি ফোর হুইলার, ১৩টি মাইক্রোবাস, ১৩টি মিনিবাস, ১টি বড় বাস, ১৬টি মাঝারি ট্রাক, ২১টি হেভি ট্রাক ও ৮টি ট্রেলার। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ৪৯ হাজার ৬৪০ টাকা।

সেতুর টোল আদায়কারী মারুফ আহমেদ জানান, সেতু দিয়ে বড় গাড়ি খুব কম চলাচল করছে। সেতু চালুর বিষয়টি অনেকেই এখনো জানেন না বলে হয়তো যানবাহনে কম আসছে। তবে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা বেশি।

সেতুর সিসেস্টম ও টেকনোলজি ব্যবস্থাপক জামিল আহমেদ বলেন, গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ দুপুর পর্যন্ত সেতু দিয়ে ১২৭০টি যানবাহন চলাচল করেছে। যানবাহনের চাপ কম প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু সেতুটি নতুন হয়েছে, তাই অনেকে জানেন না। এই কারণে যানবাহনের কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধীরে ধীরে সেতুটি পরিচিত হলে যানবাহনের চাপ বাড়বে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে ১৪ ঘণ্টায় ৫০ হাজার টাকা টোল আদায়

আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২