সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৫
- আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / 143
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৩০ হাজার ৯৭০ পিস ইয়াবা, নয় কেজি ৫৯০ গ্রাম ওজনের ১০৫ পুরিয়া গাঁজা, ১৯ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও তিন বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
বিডিসংবাদ/এএইচএস


























