ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকের বুকার জয়

  • আপডেট সময় : ০৯:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলক। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত অতিপ্রাকৃতিক ও বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’ লিখে তিনি এ পুরস্কার জিতে নেন।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন মৃত ফটোগ্রাফার ও জুয়াড়ি মালি আলমিদা। যুদ্ধকালীন এ ফটোগ্রাফারকে হত্যা করা হয়। কিন্তু যুদ্ধ ও যুদ্ধের নৃশংসতার জন্যে কে দায়ী তা নির্ধারণে কাজ শুরু করতে তিনি আবার প্রাণ ফিরে পান এবং তার জীবদ্দশায় তোলা ছবিগুলো প্রকাশ করতে চান। এ নিয়েই আবর্তিত হয় উপন্যাসের কাহিনী।

ব্রিটেনের কুইন কনসার্ট ক্যামিলা শেহানের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে তিনি নিজেকে সম্মানিত ও গর্বিত বলে মন্তব্য করেন।

শেহান জানান, তিনি ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষে একটি ভূতের গল্প লেখার সিদ্ধান্ত নেন, যেখানে মৃতরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে।

প্রধান বিচারক নিল ম্যাকগ্রেগর উপন্যাসটির পরিধি, দক্ষতা, সাহসিকতার প্রশসংসা করে এর রহস্যময়তাকে মজার বলে মন্তব্য করেন।

বুকার পুরস্কার ব্রিটেন থেকে প্রকাশিত ইংরেজী ভাষার উপন্যাসের জন্যে দেয়া হয়। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত পাঁচ লেখককেও আড়াই হাজার পাউন্ড করে দেয়া হয়।

উল্লেখ্য, শেহান করুনাতিলক বুকার জয়ী দ্বিতীয় শ্রীলঙ্কান লেখক। এর আগে ১৯৯২ সালে ‘দ্য ইংলিশ পেশেন্ট’ এর জন্যে শ্রীলঙ্কান লেখক মাইকেল ওন্ডাতজে এই পুরস্কার জেতেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকের বুকার জয়

আপডেট সময় : ০৯:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২