ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শতকে সাকিবকে ছাড়ালেন মুশফিক

  • আপডেট সময় : ০৮:২৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ড সফরের পর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ শতক তুলে নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

রোববার হায়দরাবাদে উমেশ যাদবকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের পঞ্চম শতক পান ‘লিটল ম্যান’খ্যাত মুশফিক। শেষ পর্যন্ত রবীচন্দ্রন অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচে থামে ২৬২ বলের এ লড়াই। এতেই মুশফিক ১২৭ রান তুলে নেন, যাতে রয়েছে ১৬টি চার ও দুটি ছক্কা।

পঞ্চম শতকের পথে মুশফিক ছাড়িয়ে গেলেন অলরাউন্ডার সাবিক আল হাসানকে। এতদিন চারটি করে শতকে দু’জন একই বৃন্তে ছিলেন।

মুশফিকের পাঁচটি শতক এসেছে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর মধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশ অধিনায়কের এটি দ্বিতীয় শতক। ২০১০ সালে চট্টগ্রামে তিনি ধোনিদের বিপক্ষে ১১৪ বলে করেছিলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

এর বাইরে গত মাসে নিউজিলান্ডের বিপক্ষে মুশফিক ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার বাকি শতকগুলোর মধ্যে ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৬ ও ২০১৩ সালে গলেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি (২০০)।

আর সাকিব আল হাসানের চারটি শতকের দুটিই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। একটি গত মাসে নিউজিল্যান্ড সফরে গিয়ে ২১৭, অন্যটি ২০১০ সালে হ্যাশির্টনে ১০০ রান। বাকি দুটির একটি পাকিস্তানের বিপক্ষে ২০১১ সালে ঢাকায়, ১৪৪ রান। আর জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব খুলনাতে করেন ১৩৭ রান।

এই টেস্টেই অবশ্য মুশফিক সাকিব, তামিম ও হাবিবুল বাশারের পর তিন হাজারি ক্লাবের মাইলফলক স্পর্শ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শতকে সাকিবকে ছাড়ালেন মুশফিক

আপডেট সময় : ০৮:২৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭