ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর

খোসকায় উপনির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

  • আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুষ্টিয়ায় একটি উপজেলার এক ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতির ছোট ভাই গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার খোকসা উপজেলায় এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে নিজ গ্রামের বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

আহত ব্যক্তির নাম আব্দুল আউয়াল কনক খান (২৫)। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই ও উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামের বক্কর খানের ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও প্রতিদ্বন্দ্বী ব্যক্তির মধ্যে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।

সভাপতি শিমুল তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক পোস্টে সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারকে হামলার পেছনে জড়িত থাকার অভিযোগ করেন।

সংসদ সদস্য অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, হামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও প্রার্থীদের সমর্থকদের মধ্যে কোন্দল চলছে। এ ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোসকায় উপনির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২