ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় : ১০:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 339
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামানসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য দু’জন হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য যুগান্তরকে বলেন, ‘মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।’

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণনিয়োগপত্র, অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী সিলেকশন গ্রেড প্রদানের মাধ্যমের গ্রেফতারকৃতরা এক কোটি চার লাখ টাকা রাষ্ট্রীয় ক্ষতি ও আত্মসাৎ করেন।

পরে এসব অভিযোগ এনে ২০১২ সালে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এরই অংশ হিসেবে ভোরে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ১০:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭