ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মানুষ কথা বলবে কিন্তু আ’লীগ সরকারের উন্নয়ন কাজে লাভবান হচ্ছে দেশ : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে।

তিনি বলেন, ‘মানুষ অনেক কিছু বলতে পারে। কিন্তু আমরা তাদের জন্য যে কাজ করছি তার সুফল পুরো জাতি পাচ্ছে। তৃণমূলের জনগণ আমাদের উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে।’

সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫টি জেলার নবনির্মিত ১০০টি সেতু যান চলাচলের জন্য উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, তার সরকার দেশের মানুষের জন্য উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২৮২৪ মার্কিন ডলারে।

১০০টি সেতুর উদ্বোধনকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, এই অবকাঠামো সংশ্লিষ্ট এলাকায় অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পণ্য বিপণন ও পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটবে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানুষ কথা বলবে কিন্তু আ’লীগ সরকারের উন্নয়ন কাজে লাভবান হচ্ছে দেশ : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২