ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি

করতোয়ায় নৌকাডুবি : ৪৭ দিন পর শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১২:১৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৪৭ দিন পর এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট ৭১ জনের লাশ উদ্ধার হলো।

শুক্রবার করতোয়া নদীর আউলিয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার শিশু শ্রীমতি জয়া রাণীর (৪) বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া এলাকায়। সে ওই এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।

এছাড়া জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী আরো একজন নিখোঁজ রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন পাথর শ্রমিক করতোয়া নদীর তাঈলিয়া ঘাট এলাকায় পাথর উত্তোলন করছিলেন। পাথর তোলার যন্ত্রে পানির নিচ থেকে লাশটি ভেসে ওঠে। এ সময় শ্রমিকেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের সদস্যরা লাশের পরিচয় শনাক্ত করে।

উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই শিশুর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এছাড়া বুধবার দুপুরে একই এলাকা থেকে ভূপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুরেন্দ্রনাথ (৬৫) নামে আরো একজন নিখোঁজ রয়েছেন। তার বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, ওই লাশের পরনের কাপড় দেখে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। পরে তাদের হাতে লাশ হস্তান্তর করা হয়।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করতোয়ায় নৌকাডুবি : ৪৭ দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:১৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২