সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ের কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / 135
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সাভারের ধামরাইয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পাঞ্চলের একটি কীটনাশক কারখানায় শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা মাহফুজ আহমেদ জানান, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেড কারখানার চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন বলে এই কর্মকর্তা জানান।
তিনি বলেন, ‘আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস


























