ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ডিএসইতে লেনদেন সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত

  • আপডেট সময় : ০৯:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার লেনদেন নতুন অফিস সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে মঙ্গলবার থেকে। গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন করতে পারবেন।

সোমবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান ইউএনবিকে বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নতুন লেনদেনের সময়সূচি মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিএসইসি নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বর থেকে শেয়ার লেনদেন সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। তবে ১০ মিনিটের একটি পোস্ট-ক্লোজিং সেশন হবে। সমস্ত লেনদেন দুপুর আড়াইটার মধ্যে শেষ করতে হবে। এছাড়াও সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত একটি প্রি-ওপেনিং সেশনও থাকবে।

এদিকে ডিএসই’র লেনদেনের পাশাপাশি সরকারি সময়সূচিও পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার, অফিসের কার্যক্রম সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)ও ট্রেডিংয়ের জন্য নির্ধারিত একই সময় অনুসরণ করবে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএসইতে লেনদেন সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত

আপডেট সময় : ০৯:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২