ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি

  • আপডেট সময় : ০৮:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই শীতে জ্বালানির অবকাঠামোতে আঘাত হানতে শীতের ঠাণ্ডাকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

জেলেনস্কি একটি ভিডিও বার্তায় মঙ্গলবার ফরাসি মেয়রদের এক বৈঠকে বলেছেন, ‘ক্রেমলিন এই শীতকে গণবিধ্বংসী অস্ত্রে পরিণত করতে চায়।’

তিনি আরো বলেন, ‘এই শীতে বাঁচতে এবং রাশিয়ার শীতকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে আমাদের অনেক কিছুর প্রয়োজন।’

তিনি ইউক্রেনের জরুরি পরিষেবা এবং চিকিৎ্সকদের জন্য জেনারেটর, মাইন অপসারণের জন্য সহায়তা এবং সরঞ্জাম পাঠানোর জন্য ফ্রান্সের মেয়রদের অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ‘আমি আপনাকে আপনার সাহায্য অত্যন্ত দৃঢ় হতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শহর ও সম্প্রদায়কে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার সতর্ক করেছে, ইউক্রেনের লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে কারণ দেশটির পাওয়ার গ্রিড রুশ হামলা থেকে রক্ষা পেতে লড়াই করছে।

মস্কো ইচ্ছাকৃতভাবে শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সারাদেশে লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

‘এই শীতকাল বেঁচে থাকার বিষয়ে পরিণত হবে’ উল্লেখ করে ডব্লিউএইচও’র ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ সোমবার সাংবাদিকদের বলেছেন, এটি ‘ইউক্রেনের লাখ লাখ মানুষের জীবনের জন্য হুমকি’ হিসেবে দেখা দিবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি

আপডেট সময় : ০৮:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২