ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

মাওলানা ফজলুর রহমানের বেয়াই খাইবার পাখতুনখোয়ার গভর্নর নিযুক্ত

  • আপডেট সময় : ০৮:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার গভর্নর নিযুক্ত হয়েছেন সিনেটর হাজি গোলাম আলি। তিনি দেশটির বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের বেয়াই।

বুধবার উর্দু সংবাদমাধ্যম ডেইলি জং জানায়, ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হাজি গোলাম আলির নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত সুপারিশ প্রেসিডেন্টের কাছে পাঠান। এরপর প্রেসিডেন্ট সংবিধানের ১০১ অনুচ্ছেদের অধীনে হাজি গোলাম আলিকে গভর্নর নিযুক্ত করেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত প্রদেশ খাইবার পাখতুনখোয়ার গভর্নর নিযুক্ত করতে মাওলানা ফজলুর রহমান তার বেয়াই হাজি গোলাম আলির নাম প্রস্তাব করেছিলেন।

বিগত ছয় মাস যাবত প্রদেশটি গভর্নর শূন্য ছিল। এরই পরিপ্রেক্ষিতে ফেডারেল সরকার নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেয়। এরই ভিত্তিতে পশতুন তাহাহফুজ মুভমেন্টের (পিটিএম) দলগুলো হাজি গোলাম আলির নামরে ওপর ঐক্যমত্য পোষণ করে।

হাজি গোলাম আলি পেশোয়ারের সিনেটর এবং তার ছেলে জুবায়ের শহরটির মেয়র।

উল্লেখ্য, শাহ ফরমান গভর্নরের পদ থেকে ইস্তফা দেয়ার পর পদটি শূন্য হয়।

সূত্র : ডেইলি জং ও এক্সেপ্রেস নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাওলানা ফজলুর রহমানের বেয়াই খাইবার পাখতুনখোয়ার গভর্নর নিযুক্ত

আপডেট সময় : ০৮:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২