ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে চালুর দাবি ও সম্ভাবনা যাচাই এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছুঁইছুঁই

  • আপডেট সময় : ০৯:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ৫২৩ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৭৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১২৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৮০০ জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ১৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৮০৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৩ হাজার ৯৫৪ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে ৩৪ হাজার ৫২৬ জন ঢাকার এবং বাকি ১৯ হাজার ৪২৮ জন ঢাকার বাইরের বাসিন্দা।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছুঁইছুঁই

আপডেট সময় : ০৯:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২