ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে আরো একটি জাহাজ

  • আপডেট সময় : ১১:০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে আরো একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে এসপিএম ব্যাংকক নামের ওই জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান।

জাহাজটিতে মেট্রোরেলের চারটি ইঞ্জিন, আটটি রেলের কোচ, ৪০৬টি প্যাকেটে যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক পণ্য রয়েছে।

এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় এজেন্ট এনশিয়েট স্টিমশীপ কোম্পানির ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান জনান, ৫ নভেম্বর জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। রোববার বিকেল ৩টায় এসপিএম ব্যাংকক মোংলা বন্দরের জেটিতে নোঙর করে।

জাহাজটি জেটিতে নোঙর করার পর, পন্য খালাসের কাজ শুরু হয়। জাহাজ থেকে মালামাল খালাস করে নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে।

ওয়াহিদুজ্জামান আরো জানান যে, এ পর্যন্ত ১৩টি চালানে মেট্রোরেলের ১৫২টি কোচ এবং ১২০টি ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল এসেছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে আরো একটি জাহাজ

আপডেট সময় : ১১:০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২