ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

‘কাশ্মির ফাইলস অশ্লীল প্রোপাগান্ডা’

  • আপডেট সময় : ১১:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বলিউড চলচ্চিত্র ‘দ্য কাশ্মির ফাইলস’কে ‘অশ্লীল প্রোপাগান্ডা’ বলে সমোলোচনা করেছেন ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) জুরি বোর্ডের প্রধান ইসরাইলি পরিচালক নাভাদ লাপিদ।

উৎসবের শেষ দিনে চলচ্চিত্রটির সমালোচনায় মুখর ছিলেন তিনি।

কাশ্মিমের পণ্ডিতদের দুর্দশা নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৯০ সালে তাদের হত্যা করা হয়। চলচ্চিত্রটির পরিচালক বিবেক অগ্নিহোত্রি ডানপন্থী হিসেবে পরিচিত। ঘটনার শিকার পণ্ডিতদের পরবর্তী প্রজন্মের ভিডিও ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গত ১১ মার্চ মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক শুরু হয়।

চলচ্চিত্রটি মুক্তির পর ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় ডানপন্থীরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, যা সিনেমা হল থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়া থেকে শুরু করে ক্ষমতাসীন বিজেপি সমর্থকরা বিরোধী রাজনৈতিক দলগুলোকে গালিগালাজ করতে থাকে।

নাভাদ লাপিদ বলেন, উৎসবের ২৫তম চলচ্চিত্র ‘দ্য কাশ্মির ফাইলস’ দেখে আমরা সবাই খুব হতভম্ব ও বিরক্ত হয়েছি। চলচ্চিত্রটিকে প্রোপাগান্ডা মনে হয়েছে, অশ্লীল একটা সিনেমা, এই ধরনের একটি মর্যাদাপূণ চলচ্চিত্র উৎসবে কোনোভাবেই মানায় না। তাই আমার অনুভূতি প্রকাশ্যে বলতে দ্বিধা বোধ করছি না।

সূত্র : দ্য সিয়াসাত

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘কাশ্মির ফাইলস অশ্লীল প্রোপাগান্ডা’

আপডেট সময় : ১১:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২