ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাবিতে মহান শিক্ষক দিবসের কর্মসূচি

  • আপডেট সময় : ১০:১৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি
আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার মহান শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) প্রশাসন। ঊনসত্তুরের গণঅভ্যুত্থানকালে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের রিডার ড. সৈয়দ মহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানী সৈন্যদের গুলিতে নিহত হন। দিনটি স্মরণীয় করে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসাবে পান করে আসছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন, সকাল ৬ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতা। এতে স্মারক বক্তা থাকবেন বিশিষ্ট চিন্তক-গবেষক-লেখক প্রফেসর সনৎকুমার  সাহা।

দিবসের কর্মসূচিতে আরো আছে, সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, স্কুল, পেশাজীবী সমিতি ও সংগঠনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮ টায় রাবি অফিসার সমিতি কার্যালয়ে আলোচনা সভা। বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত। বিকেল ৪টায় শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন।

এ দিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে মহান শিক্ষক দিবসের কর্মসূচি

আপডেট সময় : ১০:১৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭