ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

  • আপডেট সময় : ১১:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মকবুল আহমেদ বলে জানা গেছে। তবে পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে ৪টা পর্যন্ত নয়াপল্টনের সংঘর্ষে আহত আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে আনা হয়। তাদের মধ্যে মকবুল মারা গেছেন। অন্য চারজন হলেন রনি, মনির, আনোয়ার ইকবাল ও খোকন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ১১:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২