ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তারল্য সঙ্কটে ৫ ইসলামী ব্যাংকে ৪০০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র এ তথ্য জানিয়েছে, চলমান তারল্য সঙ্তট মেটাতে বুধবার পাঁচটি ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে ৪০০০ কোটি টাকা বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে পাঁচটি ইসলামী ব্যাংক তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল। সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। পাঁচটি ব্যাংকই এস আলম গ্রুপের।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক ইউএনবিকে বলেন, সুকুক বন্ড সুবিধার বিপরীতে চার হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, সুকুক বন্ড সুবিধার আওতায় ইসলামী ব্যাংকগুলো প্রয়োজনে আরও টাকা নিতে পারে।

সূত্র জানিয়েছে যে যদিও বিবি গভর্নর এবং পাঁচটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা তাদের নিজ নিজ ব্যাংকে তারল্য সংকটের কথা অস্বীকার করেছেন, তারল্য ঘাটতি এখনও প্রতিদিনের লেনদেন ব্যাহত করছে।

সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত কমেছে ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকা। ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা।

ব্যাংকের একজন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইউএনবিকে বলেছেন, এর আগে এত দিন আইবিবিএল সব ইসলামী ব্যাংকে ঋণ দিয়ে আসছিল। কিন্তু, আইবিবিএল এখন অর্থের জন্য অন্য ব্যাংকে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সাম্প্রতিক ৩৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির পরে একদল লোক ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিয়েছে। এটি তারল্য সঙ্কটের আরেকটি কারণ।

এই প্রেক্ষাপটে, পাঁচটি ইসলামী ব্যাংক হঠাৎ করে তারল্য সঙ্কটের সম্মুখীন হয়েছে এবং নিয়মিত লেনদেনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। কর্মকর্তারা বলছেন, এসব ব্যাংককে সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে।

কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেলেঙ্কারি নিয়ে এস আলম গ্রুপের কাছে আলাদাভাবে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারল্য সঙ্কটে ৫ ইসলামী ব্যাংকে ৪০০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২