ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

হিমাচলের মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেসের সুখু, শপথ রোববার

  • আপডেট সময় : ১০:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের সুখবিন্দর সিং সুখু, আর তার ডেপুটি হচ্ছেন বিধানসভার সাবেক বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী।

আগামীকাল রোববার সকাল ১১টায় তারা শপথগ্রহণ করবেন বলে জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও হিমাচল কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেশ বাঘেল।

শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সুখবিন্দর তার দল কংগ্রেসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাজ্যের মানুষের কাছে কৃতজ্ঞ আমি। আমাদের সরকার পরিবর্তন নিয়ে আসবে। হিমাচল প্রদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমার দায়িত্ব। রাজ্যের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি এবং উপ-মুখ্যমন্ত্রী হতে যাওয়া মুকেশ অগ্নিহোত্রী একটা টিম হিসেবে কাজ করব। ১৭ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু করেছিলাম। কংগ্রেস আমার সাথে যা করেছে, তা কখনো ভুলতে পারব না।’

বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে মূলত তিনজন ছিলেন- সুখবিন্দর, বিধানসভার সাবেক বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মৃত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা। শেষপর্যন্ত ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সুখবিন্দরকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন মুকেশ।

একনজরে সুখবিন্দর সিং সুখু
হিমাচল প্রদেশের নাদৌন বিধানসভা কেন্দ্র থেকে তিনবার জিতেছেন সুখবিন্দর। এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসে নির্বাচন কমিটির প্রধান ছিলেন।

দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকায় স্থানীয় মানুষ এবং দলের নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা আছে। তার অনেক সমর্থকও আছেন।

নাদৌনের বাসিন্দা সুখবিন্দরের আইনে ডিগ্রি আছে। পরবর্তী সময়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া’তে যোগ দিয়েছিলেন।

১৯৮৯ সালে রাজ্য শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯২ সাল থেকে ২০০২ সালের মধ্যে শিমলা পৌরসভায় দু’বার কাউন্সিলরও হয়েছিলেন সুখবিন্দর।

২০০৮ সালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক হয়েছিলেন। সেই সময় ব্যাপক সাফল্য লাভ করেছিলেন। দলকে সামলানোর দক্ষতা এবং নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তার জন্য তাকে ২০১৩ সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হিমাচলের মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেসের সুখু, শপথ রোববার

আপডেট সময় : ১০:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২