ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপির ৭ এমপির পদত্যাগে সরকারের কিছু আসে-যায় না : হানিফ

  • আপডেট সময় : ১১:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ৩৫০ জনের মধ্যে বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু আসে-যায় না।

শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন।
বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ বলেন, শুনলাম তাদের (বিএনপি) সাতজন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার আছে আপনি পদত্যাগ করতে পারেন। কিন্তু সেটা মাঠে হয় না, স্পিকারের কাছে দিতে হয়। এখানেও রাজনৈতিক স্ট্যান্ডবাজি।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিএনপি নেতাকর্মীদের বাড়ি গিয়ে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, পলাতক আসামির কথায় দেশ পাল্টায় না। অনেক হয়েছে আপনাদের আন্দোলন, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহায়তা করুন। দেশের মানুষের পাশে দাঁড়ান।

তিনি বলেন, বিএনপি কয়েকটা জনসভা করে মনে করেছে, দেশ পাল্টিয়ে ফেলবে। বিএনপি নেতাদের এখন এই অবস্থা যে তারা বলতে শুরু করেছিল ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির ৭ এমপির পদত্যাগে সরকারের কিছু আসে-যায় না : হানিফ

আপডেট সময় : ১১:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২