ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রোজার আগে ৮ পণ্য বাকিতে কেনার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রমজানে বেশি প্রয়োজনীয় আট পণ্যের এলসি মার্জিনে শিথিলতার পর এবার বাকিতে আমদানির সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দেয়া সুবিধা আগামী মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এর আগে গত ১১ ডিসেম্বর অপর এক নির্দেশনার মাধ্যমে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানি এলসি’র ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের এসব ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করতে সহায়ক হবে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোজার আগে ৮ পণ্য বাকিতে কেনার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২