ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তদন্তের স্বার্থে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তদন্তের স্বার্থে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সে অফিসে তন্নতন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে এটা খুবই স্বাভাবিক। বোমার সাথে সেখানে অন্যান্য কোনো মরণাস্ত্র আছে কিনা তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতেই হবে।’

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগের বিষয়ে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা তদন্তের স্বার্থে তল্লাশি অভিযান চালিয়েছে।’

তল্লাশি অভিযানের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ বিএনপি বাড়িয়ে বলছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর তারা প্রচণ্ডভাবে ফ্লপ করেছে। সে কারণে তারা মুখরক্ষার জন্য নানা ধরনের অভিযোগ-অনুযোগ উপস্থাপনের চেষ্টা করছে।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তদন্তের স্বার্থে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২