সংবাদ শিরোনাম ::
স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারো ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / 201
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশীদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য-উপাত্ত তুলে ধরছে।
শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রত্যয় হচ্ছে দেশবিরোধী সব অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেয়া।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছে। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা আমাদের স্বপ্ন।’
বিডিসংবাদ/এএইচএস
























