ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

প্যারিসে গুলিতে নিহত ২, সন্দেহভাজন গ্রেফতার

  • আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মধ্য প্যারিসে বন্দুকধারীর হামলার দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার এই হামলার ঘটনা ঘটে এবং ৬৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কারণ জানা যায়নি।

প্যারিসের প্রসিকিউটর অফিস হত্যার ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।

ফ্রান্সের রাজধানীর গারে দে ল’এস্ট ট্রেন স্টেশনের কাছে দোকান এবং রেস্তোঁরাসহ একটি ব্যস্ত রাস্তা ও ১০তম অ্যারেন্ডিসমেন্টে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। গুলি এমন এক সময়ে চালানো হলো যখন সপ্তাহের শেষে প্যারিস ক্রিসমাস উদযাপনের আগের প্রস্তুতি শেষ করতে ব্যস্ত।

জরুরি কর্মীরা ঘটনাস্থলে থাকাকালীন ওই এলাকা থেকে দূরে থাকার জন্য নাগরিকদের সতর্ক করেছে দেশটির পুলিশ বিভাগ।

প্রসিকিউটর অফিস জানিয়েছে, আহত চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা তদন্তকারীদের সাথে যোগাযোগ করছেন কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসীদের বিষয়ে কোনো কিছু জানাননি তারা।

সূত্র : এপি/ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্যারিসে গুলিতে নিহত ২, সন্দেহভাজন গ্রেফতার

আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২