ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

এনজিওতে নারী কর্মী নিষিদ্ধ : তালেবানের নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ইইউ’র

  • আপডেট সময় : ১১:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানে তালেবান এনজিওতে নারীদের কাজ করার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে- শনিবার তার কঠোর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিওতে নারীদের কাজ করার ওপর তালেবানের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি বিচার-বিবেচনা করছি। এ পরিস্থিতি আমাদের সাহায্যের ওপর প্রভাব ফেলবে।

আফগানিস্তানে শনিবার নারীদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান।

এ বিষয়ে সকল এনজিও’র কাছে পাঠানো নোটিশে তালেবান সরকার বেসরকারি সংস্থাসমূহে কাজ করা নারীদের হিজাব না পরার কথা তুলে ধরেছে।

এদিকে মাত্র কয়েদিন আগে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান।

বোরেলে’র নারী মুখপাত্র নাবিলা মাসরালি বলেছেন, আফগান জনগণের কল্যাণ, অধিকার ও স্বাধীনতা নিয়ে আমাদের মূল উদ্বেগ অব্যাহত থাকবে।

তিনি বলেছেন, এনজিওতে কাজ করার ওপর এই নিষেধাজ্ঞা আফগানিস্তানে নারীদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতার ওপর আরেকটি কঠোর সীমাবদ্ধতা এবং মানবিক নীতির লঙ্ঘন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনজিওতে নারী কর্মী নিষিদ্ধ : তালেবানের নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ইইউ’র

আপডেট সময় : ১১:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২