ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

স্পাইডার ক্যামেরার ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন নর্টি

  • আপডেট সময় : ১০:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন স্পাইডার ক্যামেরার ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন প্রোটিয়া পেসার এনরিচ নর্টি।
সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির পর ব্যাকওয়ার্ড-স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন নর্টি। অস্ট্রেলিয়া ইনিংসের ৪৭তম ওভার শেষে মাঠের স্পাইডার ক্যামেরার এক প্রান্ত দিয়ে আরেক প্রান্তে যাচ্ছিলো। ঐ সময় বাউন্ডারি সীমানার দিকে হেঁটে যাচ্ছিলেন নর্টি। নর্টির বাঁ দিকের কাঁধে এসে আচমকাই ধাক্কা মারে সরকারি সম্প্রচারকারী সংস্থার একটি স্পাইডার ক্যামেরা। সাথে সাথে মাঠে লুটিয়ে পড়েন নর্টি। তবে কোন আঘাত না পেলেও অবাকই হয়েছেন তিনি।
তারপর বিরক্তি প্রকাশ করে দু’হাত তুলে কিছুটা বলতে দেখা যায় নর্টিকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল
ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরিতে টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে নিয়ে ১৯৭ রানে এগিয়ে অসিরা। শততম টেস্টে ২০০ রান করে আহত অবসর নিয়েছেন ওয়ার্নার। ইনিংসে ১৬ ওভার বল করে ৫০ রানে ১ উইকেট নিয়েছেন নর্টি। ৮৫ রান করা স্টিভেন স্মিথকে শিকার করেন নর্টি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্পাইডার ক্যামেরার ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন নর্টি

আপডেট সময় : ১০:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২