ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জয় পেলো ম্যানচেস্টার সিটি

  • আপডেট সময় : ০১:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপের পর গতরাতে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ম্যানচেস্টার সিটি। এই দিন জয় নিয়েই হাসিমুখে মাঠ ছেড়েছে পেপ গার্দিওয়ালার শিস্যরা।

প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন আরলিং হালান্ড।

লিডসের ঘরের মাঠ এলান্ড রোডের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি এবং লিডস ইউনাইটেড। মাঠে নেমেই ম্যাচের শুরুর মিনিটেই সিটিকে এগিয়ে দেয়ার সুযোগ পান হালান্ড। তবে দুর্দান্ত এক সেভের মাধ্যমে হালান্ডকে গোল বঞ্চিত করেন লিডস গোলকিপার মেলিয়ের।

ফলে গোল পেতে ম্যানচেস্টার সিটিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধ্বের একদম শেষ পর্যন্ত। একদম অন্তিম মুহূর্তে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন ১-০ গোলে। এরপর বিরতিতে যায় দুই দল।

বিরতির পর শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে ম্যানচেস্টার সিটি, যার ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ৫০তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন আরলিং হালান্ড। জ্যাক গ্রিলিশের বাড়িয়ে দেয়া বল তিনি জালে জড়ান। ২-০ গোলে এগিয়ে যাবার পর তৃতীয় গোলের দেখা পেতেও দেরি হয়নি। ম্যাচের ৬৪তম মিনিটে আবারো আঘাত হানে সিটি। দ্বিতীয় গোলেরই পুনরাবৃত্তি যেন ছিল এই গোল। এবারের গোলদাতাও আরলিং হালান্ড, এসিস্ট করেন জ্যাক গ্রিলিশের।

তৃতীয় গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় লিডস ইউনাইটেড। সুবাদে ৭৩ তম মিনিটে একটি গোল পরিশোধ করে তারা। তবে ম্যাচের বাকি সময় কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় পেলো ম্যানচেস্টার সিটি

আপডেট সময় : ০১:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২