ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

কানাডায় তীব্র শীতে গৃহহীনদের আশ্রয় দিচ্ছে মসজিদ

  • আপডেট সময় : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এ বছর তীব্র শীতে ইউরোপ ও আমেরিকার জনজীবন বিপর্যস্ত। কানাডাতেও মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এমন অবস্থায় শীতার্ত গৃহহীনদের জন্য দরজা খুলে দিয়েছে কানাডার এডমন্টনের আল-রশিদ মসজিদ। সেখানে গৃহহীনদের জন্য বিনামূল্যে রাতযাপন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।

কানাডার এই মসজিদটি চতুর্থবারের মতো এমন কার্যক্রম পরিচালনা করছে।

প্রতি বছর শীত আসার সাথে সাথেই তারা গৃহহীনদের সহায়তায় এমন কার্যক্রম হাতে নেয়। আল-রশিদ মসজিদের ইমাম সাদিক পাঠান বলেন, ‘অসহায় মানুষের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হওয়া ইসলামের একটি গুরুত্বপর্ণ শিক্ষা। এডমন্টনে অসংখ্য গৃহহীন নাগরিক রয়েছে। আমরা তাদের সহায়তায় আমাদের মসজিদের দ্বার খুলে দিয়েছি।’

স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, এডমন্টনে ২,৭০০-এর বেশি মানুষ গৃহহীন। এদের মধ্যে ৮০০ মানুষ একেবারেই রাস্তায় বাস করে। এই শীতে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

জানা গেছে, আল-রশিদ মসজিদে ৭৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত অসহায়দের সেবায় নিয়োজিত মসজিদ কর্তৃপক্ষ। এদিকে, তীব্র ঠান্ডায় আমেরিকার কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ পর্যন্ত দেশটির ৯ রাজ্যে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

এই তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্কের বাফেলো শহর। পুরো নিউইয়র্কে মারা গেছে মোট ৬২ জন। এ সংখ্যা আরো বাড়তে পারে। নিউইয়র্কের অনেক শহরে বিদ্যুৎ সংযোগসহ জরুরি পরিষেবাগুলো বন্ধ রয়েছে।

সূত্র : পিপা নিউজ ও আলুকা নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানাডায় তীব্র শীতে গৃহহীনদের আশ্রয় দিচ্ছে মসজিদ

আপডেট সময় : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩