সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিংহ পরলোক গমন করেছেন
- আপডেট সময় : ১১:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / 129
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিংহ পরলোক গমন করেছেন। গত ৩১ শে ডিসেম্বর রাতে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পাদক প্রদ্যুতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডিসংবাদ/এএইচএস






















