ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যেখানে পাবেন বিপিএলের টিকিট, জেনে নিন মূল্য কতো

  • আপডেট সময় : ০৮:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পৌষের শীতে উত্তাপ ছড়াতে দিন দুয়েক পর থেকেই শুরু হচ্ছে বিপিএল। ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ৭ দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সব দল। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলও। মঙ্গলবার তারা প্রকাশ করেছে বিপিএলে টিকিটের মূল্য তালিকা।

বিপিএল গভর্নিং কাউন্সিল টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে ২০০ টাকা আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। যেখানে সর্বনিম্ন স্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা। আর নর্থ এবং সাউথ স্ট্যান্ডে দর্শকেরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকার বিনিময়ে। ক্লাব হাউজে খেলা দেখা যাবে ৫০০ টাকায়। তাছাড়া ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১ হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৪ জানুয়ারি থেকে হবে টিকিট বিক্রি। ঢাকা পর্বে টিকিট পাওয়া যাবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের টিকিট কাউন্টার ও শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। কেবল ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ৯:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেখানে পাবেন বিপিএলের টিকিট, জেনে নিন মূল্য কতো

আপডেট সময় : ০৮:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩