ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী সদা তৎপর : স্পিকার

  • আপডেট সময় : ১১:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর।
তিনি বলেন, তাদের উপর নির্ভর করেই নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাবে। সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মাদক সমস্যা নির্মূলে কার্যকর ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ পুলিশ। সাইবার ক্রাইমসহ নিত্যনতুন ঝুঁকি মোকাবেলায় পুলিশ বাহিনীর দক্ষতা বাড়লে জনগণ উপকৃত হবে।
তিনি আজ রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এবং রুমানা আলী এমপি উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দেশমাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর কালজয়ী আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ লাইনের দেশপ্রেমিক সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। এসময় তিনি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশের নারী পুলিশ সদস্যবৃন্দ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছে। শান্তিরক্ষা কার্যক্রমসহ কর্মক্ষেত্রের সকল স্থানেই তারা সাফল্যের সাক্ষর রেখে চলেছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাষ্ট্র ও সমাজ গঠনে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশ সদা নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ সপ্তাহ-২০২৩ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সুপ্রিম কোর্টের বিচারপতিগন, বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী সদা তৎপর : স্পিকার

আপডেট সময় : ১১:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩