সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১১:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / 139
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।
আজ বুধবার সন্ধ্যা ৬ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
ওবায়দুল কাদের গত ২ জানুয়ারি সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান।
বিডিসংবাদ/এএইচএস






















