ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী

  • আপডেট সময় : ১১:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। বিশ্বব্যাপী সারসহ সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে প্রতিটি পদক্ষেপ সাবধানে অতিক্রম করতে হবে। তাই দেশে আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জোর দিচ্ছে।
আজ নরসিংদী জেলার শিবপুরে সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ সব কথা বলেন।
শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান প্রমুখ।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপু ম্যুরালটি নির্মাণে সাড়ে আট লাখ টাকা অর্থায়ন করেন। ২২ ফিট দীর্ঘ ও ১৮ ফিট প্রস্থের ম্যুরালটি নির্মাণ করেছেন ভাস্কর ওলি মাহমুদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী

আপডেট সময় : ১১:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩