ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

  • আপডেট সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পালাসুতা, কাজিয়াতল, শুশুন্ডা, বাখরাবাদ, কেওট গ্রামসহ আশেপাশের বিভিন্ন গ্রামে এক সপ্তাহ ধরে ডাকাতের উৎপাত বেড়ে গেছে। তাই গ্রামের লোকজন রাতভর বাড়ি পাহারা দেয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালাসুতা গ্রামের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ডাকাতরা। বিষয়টি পাহারারত গ্রামবাসী দেখে ফেলেন এবং ওই ঘর থেকে তিনজন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয়।

১৯ নম্বর দারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ডাকাতদের কারণে মানুষ রাতে বাড়ি পাহারা দেয়। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে জনতার হাতে তিনজন আটক ও গণপিটুনি খেয়েছে। পরে পুলিশ এসে তাদের চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার গণপিটুনিতে দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ কুমেক হাসপাতালে আছে। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

আপডেট সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩