টস হেরে আগে ব্যাট করছে সিলেট
- আপডেট সময় : ০৮:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / 119
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে মাঠে নেমেছে আসরের একমাত্র অপরাজিত দল সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে সিলেট। আজ তাদের প্রতিপক্ষ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। এবারের বিপিএলে কুমিল্লার শুরুটা ভালো হয়নি, প্রথম তিন ম্যাচেই হারের স্বাদ পায় দলটি। তবে শেষ ম্যাচে জয় নিয়ে বেশ উৎফুল্লই আছে মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক সৈকত, খুশদিল শাহ, জনসন চার্লস, আবু হায়দার রনি, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলি, মুকিদুল ইসলাম, জাকের আলি, তানভীর ইসলাম।
সিলেট একাদশ: মাশরাফী বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, রুবেল হোসেন, মোহাম্মদ শরিফুল্লাহ।
বিডিসংবাদ/এএইচএস


























