ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

পরিবহন শ্রমিক হত্যা মামলায় ৮ জন কারাগারে

  • আপডেট সময় : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় পরিবহন শ্রমিক ইমরান হোসেন হত্যা মামলায় ৮ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হচ্ছে মো. মুস্তাকিম, খালেদ হাসান ওরফে শুভ, মো. আরিফ হোসেন, তানজিল মিয়া, রমজান মোল্লা, রাসেল, শহীদ শেখ ও আরিফ সরদার।
বুধবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে একই আদালত আজ মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ৬ মার্চ দিন ধার্য করেছেন।
গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় সিটি টোলের নামে চাঁদা উত্তোলনকে ঘিরে দু’পক্ষের বিরোধের জেরে পরিবহন শ্রমিক ইমরান হোসেন (৩৫) খুন হন। এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের স্ত্রী পপি আক্তার।
মামলার আসামিরা হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম মোল্লা (৫০), আকরাম উজ্জামান ওরফে উজ্জল মোল্লা (৩৫), মো. মুস্তাকিম (২৮), মো. খালেদ হাসান ওরফে শুভ (২৪), মোহাম্মদ আলী (২৭), মো. আরিফ (৩৮), তানজিল মিয়া (২৪), ভুলু বাবু (৫০), পলাশ (২৭), মো. জামাল (৩০), রাজিব (২৮), রমজান মোল্লা (৩৭), জাহিন (৪০), মো. দেলা (৩৮), মো. সাগর (২৭), মো. রাজু (২৫), মো. সুমন (২৫), ফয়সাল (২৫), পারভেজ (২৬), মো. সোহেল (২৯), মো. রাজন (২৫)। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ইমরান সিটি টোলের নামে নয়, চাঁদা তুলতেন ঢাকা জেলা ট্রাক ট্যাংক-লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে। অন্য কাউকে খুন করার পরিকল্পনা ছিল, তবে খুনিদের ভুলে খুন হন ইমরান।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বউবাজার কাঁচাবাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমরান নিহত হন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবহন শ্রমিক হত্যা মামলায় ৮ জন কারাগারে

আপডেট সময় : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩