ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ছয় দিন পর ঢাকায় মাংস বিক্রি শুরু

  • আপডেট সময় : ০৮:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ছয় দিনের ধর্মঘটের পর রাজধানীতে পশুর মাংস বিক্রি শুরু করেছে ব্যবসায়ীরা। রবিবার ঢাকায় পশু জবাই না হলেও ভোক্তার চাহিদার কথা বিবেচনা করে আজকের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন মাংস ব্যবসায়ীরা।

গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণসহ চার দফা দাবিতে গত সোমবার থেকে গরু ও খাসীর মাংস বিক্রি বন্ধ রেখেছে মাংস ব্যবসায়ী সমিতি।

গতকাল শনিবার পর্যন্ত চলে তাদের কর্মসূচি। কর্মসূচির প্রথম দিন বাজারে প্রভাব না পড়লেও মঙ্গলবার থেকে প্রভাব পড়তে শুরু করে বাজারে। কারণ, রাজধানীতে বিভিন্ন খাবার হোটেল বা প্রতিষ্ঠান ও সংস্থায় রান্নার ক্ষেত্রে মাংসের ওপর নির্ভরশীল বহুমাত্রায়।

গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম জানিয়েছিলেন, শনিবারের পর থেকে নতুন কোনো কর্মসূচি দিচ্ছেন না। আলোচনার মাধ্যমে তাদের দাবি মেনে নেয়া হবে বলে তিনি আশার কথা জানিয়েছিলেন।

আজ রবিউল আলম বলেন, আমাদের ডাকা ধর্মঘট গতকাল শনিবার শেষ হয়েছে। আজ থেকে ধর্মঘট নেই। তিনি বলেন, সাধারণত রবিবার ঢাকায় পশু জবাই হয় না। কিন্তু ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় এনে এই নিয়ম শিথিল করা হয়েছে। এজন্য রাজধানীর অনেক জায়গায় পশুর মাংস বিক্রি হচ্ছে। আজ মাংস ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছয় দিন পর ঢাকায় মাংস বিক্রি শুরু

আপডেট সময় : ০৮:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭