ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের

সহিংসতার মধ্যেই মধ্যপ্রাচ্য পৌঁছেছেন ব্লিংকেন

  • আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার তিন দিনের সফরে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। তার এই সফরের সময় ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। আর, তার আলোচ্যসূচির শীর্ষে রয়েছে ইরান ও ইউক্রেনের যুদ্ধ।

কায়রোতে যাত্রাবিরতির পর ব্লিংকেন আজ সোমবার জেরুসালেমে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন ডানপন্থী সরকার ইসরাইলের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ভবিষ্যত নিয়ে দেশে এবং বিদেশে উদ্বেগ সৃষ্টি করেছে। নেতানিয়াহু সরকার জাতিগত সম্পর্ক নষ্ট করেছে এবং ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনা স্থগিত করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে মারাত্মক সহিংসতার ঘটনাও ঘটেছে। আশঙ্কা বাড়ছে যে এই ক্রমবর্ধমান সহিংসতা আরো বাড়তে থাকবে।

শুক্রবার জেরুসালেমের একটি সিনাগগের বাইরে এক ফিলিস্তিনি বন্দুকধারী হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে। ২০০৮ সালের পর জেরুসালেমে ইসরাইলিদের ওপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা। এই হামলার পর, বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইল বিমান হামলা চালায়। এটা কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা।

উগ্র-জাতীয়তাবাদী দলগুলো নিয়ে গঠিত নতুন ইসরাইলি প্রশাসন পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করতে চায়। ব্লিংকেন তাদের সাথে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারো শান্ত থাকার জন্য আহ্বান জানাবেন এবং দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানের ওয়াশিংটনের সমর্থনের উপর জোর দেবেন। তবে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্বীকার করেছেন, অদূর ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সম্ভাবনা নেই।

ব্লিংকেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের সাথে দেখা করতে রামাল্লা সফরও করবেন।

ইউক্রেনে রাশিয়ার ১১ মাস ধরে চলা যুদ্ধও আলোচ্যসূচিতে থাকবে। ইউক্রেন- যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পেয়েছে। ইউক্রেন ইসরাইলের আঞ্চলিক শত্রু ইরানের সরবরাহ করা ড্রোন এবং অন্যান্য ড্রোন ভূপাতিত করতে ইসরাইলকে ড্রোন-বিধংসী ব্যাবস্থা (সিস্টেম) দেয়ার জন্য বলেছে।

ইসরাইল ওই সব অনুরোধ প্রত্যাখ্যান করেছে। কূটনীতিকরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করবেন। যদিও, ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বাইডেন প্রশাসনের প্রচেষ্টা থমকে গেছে। আর ইরানকে পরমাণু-অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য কোনো বিকল্প পরিকল্পনা তাদের নেই।

ওয়াশিংটনের ‘কৌশলগত অংশীদারিত্ব’ শক্তিশালী করতে এবং সুদানের ক্ষমতা হস্তান্তর ও লিবিয়ার নির্বাচনের মতো আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা জোরদার করতে, কায়রোতে ব্লিংকেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সাথে বৈঠক করবেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহিংসতার মধ্যেই মধ্যপ্রাচ্য পৌঁছেছেন ব্লিংকেন

আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩