ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

শেখ হাসিনা উন্নয়ন করতে ভালোবাসেন : ডেপুটি স্পিকার

  • আপডেট সময় : ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন বান্ধব, তিনি উন্নয়ন করতে ভালোবাসেন। পাবনার উন্নয়নে তিনি সবসময়ই আমাদের পাশে আছেন।
তিনি বলেন, পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর উন্নয়নে আমাদের দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। ‘পাবনার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ’ এই মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।
ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পাবনা জেলা পরিষদের রশিদ হলে সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, করোনা সংকট ও ইউক্রেন যুদ্ধ এর মধ্য দিয়েই দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। পাবনাকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ শক্তির কোন বিকল্প নেই। সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী ও কৃষক সবার মতামতেরই গুরুত্ব আছে। কাউকে বাদ দিয়েই পাবনার উন্নয়ন সম্ভব নয়। আর উন্নয়নের জন্য সবাইকে লেগে থাকতে হবে। হোচট খেলেও হতাশ হওয়া যাবে না। দেশের উন্নয়ন হচ্ছে, পাবনার উন্নয়ন হচ্ছে এবং ইছামতিরও কাঙ্খিত উন্নয়ন হবে।
তিনি বলেন, ইছামতি নদীর উন্নয়ন নিয়ে পাবনাবাসী দীর্ঘদিন যাবত ভাবছেন। ব্যক্তিগত উদ্যোগে কিছু কচুরীপানা উচ্ছেদ করা যায় বা কিছু স্থাপনা তৈরি করা যায়, কিন্তু সামগ্রিক উন্নয়ন করা যায় না। নদীতে বহুমুখী কার্যক্রম সম্পন্ন করতে হবে। ইছামতি নদীকে খনন করে নৌ পরিবহন-খাত সৃষ্টি, নদীর একপাশের রাস্তা দিয়ে গাড়ি চলবে আরেক পাশে হাটার রাস্তা, পিকনিক স্পট, মোটেল হবে।
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহ. শাহাবুদ্দিন চুপ্পুর উপস্থিতিতে সভায় পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সমাজ হিতৈষী মুসতাক আহমেদ সুইট বক্তব্য রাখেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক ও বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য ড. এস এম নাসিফ শামস উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনা উন্নয়ন করতে ভালোবাসেন : ডেপুটি স্পিকার

আপডেট সময় : ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩