ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ

তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫

  • আপডেট সময় : ১১:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপে সাত দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

শক্তিশালী এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। দ্রুত বাড়ছে এ সংখ্যা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মালতয়া প্রদেশে ২৩ জন, সানলিউরফায় ১৭ জন, ওসমানিয়েতে সাতজন এবং দিয়ারবাকিরে ছয়জন মারা গেছেন।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে ৪২ জনের মৃত্যু হয়েছে।

তুরস্কে ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও পর্যন্ত ৪২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় স্থানীয় সময় ৪:১৭টায় (জিএমটি ০১:১৭) ভূমিকম্পটি আঘাত হানে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনেক ভবন ধসে পড়েছে। আতঙ্কিত বাসিন্দারা অন্ধকার রাস্তায় জড়ো হয়েছে। উদ্ধারকর্মীদের অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল সাত দশমিক আট। এর কিছুক্ষণ পর আরো একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ছয় দশমিক সাত।
সূত্র : রয়টার্স ও আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫

আপডেট সময় : ১১:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩