ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জোহা ও শহীদ দিবস উপলক্ষে রাবি চলচ্চিত্র সংসদের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

  • আপডেট সময় : ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

১৮ ফেব্রুয়ারি ড. জোহা দিবস ও ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী বিশ^বিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করতে যাচ্ছে উম্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ড জোহাকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাজ্জাদ বকুল নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দাবানল: শহীদ ড. শামসুজ্জোহা ও আমাদের স্বাধীনতা’ এবং বায়ান্নর ভাষাশহীদদের আত্মত্যাগ নিয়ে রোকেয়া প্রাচী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়ান্নের মিছিলে’ প্রদর্শিত হবে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারী শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের হাতে জীবন দেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় আগরতলা মামলা থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্বরান্বিত হয় আমাদের স্বাধীনতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জোহা ও শহীদ দিবস উপলক্ষে রাবি চলচ্চিত্র সংসদের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট সময় : ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭